1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

সমবেদনা জানিয়ে ট্রাম্পকে প্রধানমন্ত্রীর চিঠি

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৫৩ Time View

মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সহানুভূতির বার্তা জানিয়ে রবিবার ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চিঠিতে তিনি লেখেন, ‘দুঃখজনকভাবে আপনি কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন এবং একটি হাসপাতালে আপনার চিকিৎসা শুরু হয়েছে শুনে আমি দুঃখ বোধ করছি।’

করোনাভাইরাস থেকে মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।

তিনি চিঠিতে আরও লেখেন, ‘আশা করি আপনি আগামীদিনে আরও শক্তিশালী ও প্রাণবন্ত মনোভাব নিয়ে আপনার অফিসে ফিরে আসবেন এবং করোনাভাইরাস ও এই সম্পর্কিত চ্যালেঞ্জগুলোর বিরুদ্ধে লড়াইয়ে আপনার দেশকে নেতৃত্ব দিয়ে যেতে পারেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণকে করোনাভাইরাস এবং এতে আক্রান্ত হয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য সর্বাত্মক উদ্যোগ ও বিস্তৃত কর্মসূচি গ্রহণের জন্য আমি আপনার গতিশীল নেতৃত্ব এবং চরম আত্মবিশ্বাসের ভূয়সী প্রশংসা করি।’

যুক্তরাষ্ট্রের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য দোয়া করে শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাসের হুমকি রোধে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জনগণের পাশে রয়েছে। এই অপ্রত্যাশিত প্রতিকূল সময়ে আমার চিন্তাভাবনা আপনার এবং আপনার পরিবারের সাথে রয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ