1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

আত্মহত্যাই করেছিলেন সুশান্ত, জানাল ফরেনসিক টিম

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৬৫ Time View

সুশান্তের মৃত্যুতে খুনের সম্ভাবনা উড়িয়ে দিলেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্ত। আত্মহত্যাই করেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছেন তিনি।

১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর দেহের ময়নাদতদন্ত করেছিলেন মুম্বইয়ের কুপার হাসপাতালের চিকিৎসকরা। পরে সিবিআই সুশান্ত মামলার তদন্তভার নেয়। প্রাথমিক ময়নাতদন্তের পর সুশান্তের ভিসেরা রিপোর্টের দায়িত্ব বর্তায় এআইআইএমএস-এর ফরেনসিক টিমের উপর। সুধীর গুপ্তর নেতৃত্বে সেই টিম কাজ শুরু করে। জানানো হয়, সুশান্তের দেহের ভিসেরা নমুনার মাত্র ২০ শতাংশ এআইআইএমএস টিম পেয়েছে। তার উপরে ভিত্তি করেই নতুন করে শুরু হয় পরীক্ষা। ২৯ সেপ্টেম্বর এআইআইএমএস টিমের পক্ষ থেকে চূড়ান্ত ভিসেরা রিপোর্ট সিবিআই-এর তদন্তকারী দলের হাতে তুলে দেওয়া হয়। তারপরই বেসরকারি সংবাদমাধ্যমের দাবি, রিপোর্টে খুনের তত্ত্ব খারিজ করে দেওয়া হয়েছে। ডা. সুধীর গুপ্ত এবং তাঁর টিম সুশান্তের মৃত্যুতে আত্মহত্যা বলেই মত দিয়েছেন।

শোনা গেছে, রিপোর্টের উপর ভিত্তি করে আত্মহত্যা হিসেবেই তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দেড় মাসেরও বেশি সময় ধরে এই মামলায় তদন্ত করছে সিবিআই।

শোনা গিয়েছিল, এবার সুশান্তের বন্ধু তথা ম্যানেজার সিদ্ধার্থ পিঠানি এবং তাঁর রাঁধুনি নীরজ সিংকে রাজসাক্ষী করার প্রস্তুতি শুরু করে দিয়েছে সিবিআই। ভবিষ্যতে যদি এই মামলার অন্য কোনও সূত্র মেলে। তখন সুশান্তের মৃত্যুতে ৩০২ ধারা যুক্ত করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী দলটি। তার আগে পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে আত্মহত্যা বলেই গণ্য করা হবে বলে বেসরকারি সংবাদমাধ্যমের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ