1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

করোনায় আক্রান্ত ট্রাম্প ও মেলানিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৪৮ Time View

করোনাভাইরাসে (কোভিড১৯) আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

আজ শুক্রবার (২ অক্টোবর) এক টুইট বার্তায় নিজেই এ তথ্য জানিয়েছেন ট্রাম্প।

এর আগে ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের উপদেষ্টাদের একজন হোপ হিকসের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে। এর পর থেকে মেলানিয়া ট্রাম্প ও তিনি কোয়ারেন্টিনে আছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নির্বাচন সামনে রেখে গত মঙ্গলবার এক টিভি বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প। সেখানে তার সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে করে ওহাইওতে গিয়েছিলেন হোপ হিকস।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনটি বিতর্ক অনুষ্ঠিত হবে। এদিন (মঙ্গলবার) ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রার্থী প্রার্থী জো বাইডেনের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের উপদেষ্টা হোপ হিকসকে এদিন মাস্ক পরা ছাড়ায় ক্লিভল্যান্ডে প্রেসিডেন্টের এয়ার ফোর্স ওয়ান থেকে নামতে দেখা গেছে। সে সময় তোলা একটি ছবিতে বিষয়টি চোখে পড়ে। এ ছাড়া গত বুধবার মিনেসোটায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি সমাবেশেও অংশ নেন হোপ হিকস।

টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আজ রাতে মেলেনিয়া ট্রাম্প ও আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা দ্রুত কোয়ারেন্টিন ও সুস্থতার প্রক্রিয়া শুরু করব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ