1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

‘শিক্ষাবর্ষ বাড়ানোর পরিকল্পনা নের্ই’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪০ Time View

নতুন বছরে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব। বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) সচিবালয়ে একথা জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন।

তিনি বলেন, যেহেতু করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারি এখনও স্বাভাবিক হয়নি তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি বাড়ানো হয়েছে। আর শিক্ষাবর্ষ বাড়ানোর কোনো পরিকল্পনা এখনও নেই। নতুন বছরের শুরতেই বই উৎসব এবং বই বিতরণ শুরু হবে। এ কারণে নতুন বছরে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। এছাড়া নভেম্বরের ১ তারিখ থেকে ডিসেম্বরের ১৯ তারিখ পর্যন্ত সংশোধিত পাঠ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রাথমিকের সচিব।

পরিবেশ এবং বাস্তবতা অনুযায়ী ২০ তারিখের পর পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানান আকরাম আল হোসেন।

এর আগে, কোভিড পরিস্থিতির কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি ফের বাড়ানো হয়েছে। এর ফলে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবে, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ৪ঠা অক্টোবর থেকে অনলাইনে শুরু হতে যাচ্ছে। কোভিড-১৯-এর কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব কলেজে চিঠি পাঠিয়ে ক্লাস শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা বোর্ডগুলো।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯-এর কারণে শ্রেণিকক্ষে পাঠদান সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয় সে উদ্দেশ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ৪ঠা অক্টোবর থেকে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, গতকাল বুধবার করোনাকালীন শিক্ষার বিভিন্ন ইস্যু নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ছুটি বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, করোনাভাইরাস মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে। আজ সেই ঘোষণা এল।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ