1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

ঢাকা-দিল্লি জেসিসি বৈঠক বিকালে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬ Time View

দুই দেশের সম্মতিতে করোনা পরিস্থিতির মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠবারের মতো বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক। ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেসিসি বৈঠক শুরু হবে।
বাংলাদেশ-ভারতের মধ্যে এবারের জেসিসি বৈঠকের প্রস্তুতি নিয়ে গত রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকায় আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করা হয়। সেখানে আলোচ্য বিষয়গুলো নিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের বৈঠকে দুদেশের সহযোগিতার সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্ত হত্যা, ভারতের ক্রেডিট লাইন, প্রতিরক্ষা, কানেক্টিভিটি, নিরাপত্তা, সন্ত্রাসবাদ প্রতিরোধ, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি বিষয় বৈঠকে উঠতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর সম্প্রতি টেলিফোনে আলোচনাও করেছেন বৈঠক বিষয়ে। এর বাইরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার গত ১৮ থেকে ১৯ আগস্ট ঢাকা সফরকালেও জেসিসি বৈঠকের বিষয়ে আলোচনা হয়। সে অনুযায়ী এ বৈঠক আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

দুদেশের মধ্যে কখনোই ভার্চ্যুয়ালি জেসিসি বৈঠক হয়নি। তবে করোনা ভাইরাসের কারণে এ প্রথম জেসিসি বৈঠক ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হচ্ছে।

জেসিসির শেষ (পঞ্চম) বৈঠক হয়েছিল দিল্লিতে। ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে সেই বৈঠক হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন দায়িত্ব নেওয়ার পর সেটাই ছিল তার প্রথম বিদেশ সফর।

এ ছাড়া জেসিসির চতুর্থ বৈঠকও দিল্লিতে ২০১৭ সালের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আর ভারতের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ