1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী একযোগে ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে

প্রথমবার জুটি বাঁধছেন গাজী মাজহারুল আনোয়ার ও আসিফ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭ Time View

দেশের কিংবদন্তি সুরকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের কথায় প্রথমবার অডিও গানে কণ্ঠ দিচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এর আগে গাজী মাজহারুল আনোয়ারের কথায় প্লেব্যাক করলেও অডিও গানে প্রথমবার জুটি বাঁধছেন দেশের সংগীতের দুই তারকা।

জানা গেছে, গাজী মাজহারুল আনোয়ার এরই মধ্যে আসিফ আকবরের জন্য দুটি গান লিখেছেন। সামনে আরো কিছু গান করার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে একটি গানে আসিফের সঙ্গে কণ্ঠ দেবেন গাজী মাজহারুল আনোয়ারের কন্যা দিঠি আনোয়ার। রোমান্টিক আমেজের গানগুলোতে সুর ও সংগীত পরিচালনা করবেন জাভেদ আহমেদ কিসলু।

এ প্রসঙ্গে গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘আসিফ আমাদের দেশের অন্যতম প্রতিভাবান গায়ক। তার স্পষ্টবাদিতা ও ব্যক্তিত্বের জন্য তাকে আমার খুব পছন্দ। তাকে স্নেহ করি। তার কণ্ঠের গানে মুগ্ধ হই।’

আসিফ আকবর বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ার একজন জীবন্ত কিংবদন্তি। আমি ডাকি গাজী চাচা। বাংলাদেশের সংগীতজগতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গীতিকবি হিসেবে ওস্তাদ মানি। আমার বন্ধুপ্রতিম সংগীত পরিচালক জাভেদ আহমেদ কিসলু চাচার লেখা একটি গানে সুর দেবেন। চাচার মেয়ে আমার কলিগ সুকণ্ঠি গায়িকা দিঠি আনোয়ার আর আমি গাইব। অভিজ্ঞতার এক জ্বলন্ত মশাল গাজী মাজহারুল আনোয়ার চাচা। ওনার গুণরাশির কথা বলা আমার মুখে মোটেও মানানসই নয়, যেমন উচিত নয় সমুদ্রের জলরাশি গুনতে যাওয়া।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ