1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

বিদ্যুতের গ্রাহক সেবার মান বাড়াতে নির্দেশ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩ Time View

সমন্বিত বিদ্যুৎ সেবা সম্পর্কিত গুণগত জরিপ নিয়মিতভাবে করার উদ্যোগ নিন। যা বছরে অন্তত একবার হতে পারে। বিতরণ কোম্পানিগুলোকে জরিপের মতামতের ভিত্তিতে গ্রাহক সেবার মান বাড়ানোর নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) অনলাইনে ২০২০-২১ অর্থবছরের এডিপি বাস্তবায়ন, অগ্রগতি ও পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পসমূহ বাস্তবায়নে প্রকল্প পরিচালকদের আরো সক্রিয় থেকে কাজ করতে হবে। বাস্তবায়নের যে মাসিক লক্ষ্য দেয়া হয়েছে তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।

ময়মনসিংহ লাইন আরো উন্নত করার আহবান জানিয়ে প্রতিমন্ত্রী সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সমন্বয় বাড়ানোর উপর গুরুত্ব প্রদান করেন।

সভায় বিদ্যুৎ বিভাগের ৯৩টি প্রকল্প বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা করা হয়। যার মধ্যে ৭৯টি বিনিয়োগ প্রকল্প, ৯টি টিএ প্রকল্প এবং ৫টি প্রকল্প নিজস্ব অর্থায়নে রয়েছে। চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত আর্থিক ৮.২৬ ও ভৌত অগ্রগতি হয়েছে ৯.৪৮ শতাংশ।

ভার্চুয়াল এ সভায় বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব:) সহ কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ