1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

সময়মতো করোনার ভ্যাকসিন পাওয়া যাবে : স্বাস্থ্যমন্ত্

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯ Time View

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং ভ্যাকসিন উৎপাদনে এগিয়ে আছে এমন অনেক দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করছে। সময়মতো করোনার ভ্যাকসিন পাওয়া যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছেন।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ‘শতাব্দীর মহামারি করোনা, বাস্তবতা ও আমরা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশে ৫ লাখ মানুষের মৃত্যু হবে বলে আশঙ্কা প্রকাশ করেছিল অক্সফোর্ড। কিন্তু তাদের সেই আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য মন্ত্রণালয়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা কম হয়েছে।

চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে রোগীদের চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, করোনা মোকাবিলায় ঝিমিয়ে পড়লে চলবে না। সামনে আরও কাজ করতে হবে। শীতকালে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এ সময়ে বিভিন্ন আচার-অনুষ্ঠান যেমন বিয়ে-শাদি, পিকনিক, খেলাধুলা ও ধর্মীয় অনুষ্ঠান বেশি হওয়ায় জনসমাগম হয়। এ কারণে আসন্ন শীত মৌসুমে এসব আচার-অনুষ্ঠান নিয়ন্ত্রণ ও সীমিত আকারে করতে হবে।

করোনার সংক্রমণ রোধে জনগণকে মাস্ক পরিধান, পরিবহনে যাতায়াতে সর্তকতা, সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা ইত্যাদি স্বাস্থ্যবিধি মেনে চলা, করোনাভাইরাস শনাক্তে টেস্টের সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ