1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

করোনাভাইরাসে কর্ম হারিয়েছে শহরের ৬৬ শতাংশ মানুষ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬ Time View

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে দেশের শহরাঞ্চলের ৬৬ শতাংশ মানুষ তাদের কর্ম হারিয়েছে। আর গ্রামাঞ্চলের ৪১ শতাংশ মানুষ তাদের কর্ম হারিয়েছে। শহরাঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানুষ কর্মহীন হয়েছে ঢাকায়।

ঢাকা শহরের ৭৪ শতাংশ মানুষ কর্ম হারিয়েছে। আর গ্রামাঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি কর্মহীন হয়েছে বরিশাল বিভাগ, ৪৭ শতাংশ।

সম্প্রতি বিশ্ব ব্যাংক ‘লুজিং লাইভলিহুডস : দ্য লেবার মার্কেট ইম্প্যাক্টস অব কোভিড-১৯ ইন বাংলাদেশ’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

বাংলাদেশের শ্রমবাজারে করোনা কী ধরনের প্রভাব ফেলেছে, তার চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে। এর মধ্যে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের দরিদ্র এলাকা এবং কক্সবাজার জেলাকে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, বরিশাল বিভাগের শহরের ৫৪ শতাংশ ও গ্রামাঞ্চলের ৪৭ শতাংশ; চট্টগ্রাম বিভাগের শহরের ৬৩ শতাংশ ও গ্রামাঞ্চলের ৪৪ শতাংশ; ঢাকা বিভাগের শহরের ৭৪ শতাংশ ও গ্রামাঞ্চলের ৪৫ শতাংশ; খুলনা বিভাগের শহরের ৫৯ শতাংশ ও গ্রামাঞ্চলের ৩৯ শতাংশ; রাজশাহী বিভাগের শহরের ৬১ শতাংশ ও গ্রামাঞ্চলের ৩৫ শতাংশ; রংপুর বিভাগের শহরের ৫৮ শতাংশ ও গ্রামাঞ্চলের ৩৭ শতাংশ এবং সিলেট বিভাগের শহরের ৬৬ শতাংশ ও গ্রামাঞ্চলের ৩৯ শতাংশ মানুষ কর্মহীন হয়েছেন করোনায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ