1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ

বিদেশি গোয়েন্দাদের হাত-পা ধরে ক্ষমতায় আসা যাবে না: হানিফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩ Time View

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ বলেছেন, দেশ-বিদেশে বসে ষড়যন্ত্র করে শেখ হাসিনার নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না। বিদেশের মাটিতে বসে অন্য দেশের গোয়েন্দাদের হাত-পা ধরে ক্ষমতায় আসা যাবে না। ক্ষমতায় আসতে হলে জনগণের সমর্থন নিয়েই আসতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ঐক্য জোট ‘উন্নয়ন ও অগ্রগতির বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

সংসদ সদস্য হানিফ বলেন, পত্রিকায় দেখলাম বিএনপির উচ্চপদস্থ কয়েকজন নেতা লন্ডনে বসে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার দ্বারস্থ হচ্ছেন। বিএনপির নিজের বলতে কিছু নেই। কারণ, তারা জানে তাদের প্রতি জনগণের কোনো সমর্থন নেই। এ জন্যই ক্ষমতায় আসতে সবসময় ষড়যন্ত্রের পথ খোঁজে।

বিএনপি নেতাদের উদ্দেশে হানিফ বলেন, বিদেশে বসে গোয়েন্দা সংস্থার সঙ্গে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার চেষ্টা করে লাভ নেই। গণতান্ত্রিক ধারায় ফিরে আসুন। আওয়ামী লীগ নেতাকর্মীরা ষড়যন্ত্র প্রতিহত করেই এগিয়ে যাবেন।

তিনি বলেন, বিএনপি নেতারা চোখে উন্নয়ন দেখেন না। এই সরকারের উন্নয়ন যারা দেখেন না, তারা আসলে চোখ থাকতে অন্ধ। তাদের চোখে ছানি পড়েছে। দ্রুত তাদের চোখের চিকিৎসা করা দরকার।

সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক জয়ন্ত আচার্যের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. কামরুল হাসান খান, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, ইকবাল হোসেন অপু সবুজ এমপি, আবদুল ওয়াদুদ দারা এমপি, এম এ করিম, মনোরঞ্জন ঘোষাল, মনিরুজ্জামান, সাদেক হোসেন, শাহাদাত হোসেন টয়েল, ফয়েজ উল্লাহ, রোকন উদ্দিন পাঠান, মানিক লাল ঘোষ, খন্দকার ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ