1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

মুজিববর্ষ উপলক্ষে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আমার বাবার নাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯ Time View

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের প্রযোজনায় নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আমার বাবার নাম। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক (প্রামাণ্য) ও বিটিভির নির্বাহী প্রযোজক ফজলে আজিম জুয়েল।

এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কাহিনীকার ও বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদ। মুজিববর্ষ উপলক্ষে এটি বিটিভিতে সম্প্রচারিত করা হবে।

আমার বাবার নাম এ অভিনয় করেছেন-আবুল হায়াত, দিলারা জামান, সমু চৌধুরী, নাইরুজ শিফাত, জয়রাজ, সাইফুল জার্নাল, বোরহান বাবু, শ্যামল জাকারিয়া প্রমুখ।

ফজলে আজিম জুয়েল বলেন, মুজিববর্ষ উপলক্ষে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে পেরে আমি গর্বিত। জাতির পিতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই কাজটি করা।

বাংলাদেশ টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে গত ১৯ সেপ্টেম্বর। প্রিমিয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং বিশেষ অতিথি ছিলেন তথ্যসচিব কামরুন নাহার। এছাড়া চলচ্চিত্রটির কলাকুশলীরাও এতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ