1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

হলিউড তারকার সঙ্গে এক আসনে প্রিয়াঙ্কা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৯ Time View

হলিউডে সাফল্যের একের পর এক ধাপ পেরিয়ে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আমাজন প্রাইমের সঙ্গে কোটি টাকার চুক্তি সই করেছেন। নেটফ্লিক্সের দ্য হোয়াইট টাইগার সৌজন্যে নাকি অস্কারের সেরা সহ-অভিনেত্রীর তালিকায় জায়গা করে নিতে চলেছেন। এবার অস্কার জয়ী একগুচ্ছ অভিনেতা-অভিনেত্রীদের দলে শামিল হয়ে আন্তর্জাতিক সিরিজে কণ্ঠ দেবেন বলিউডের দেশি গার্ল।

অক্টোবরের ১ তারিখ থেকেই এইচবিও ম্যাক্সে দেখা যাবে ১০ এপিসোডের সিরিজটি। যেখানে মনোরম দৃশ্যের প্রেক্ষাপটে গল্প শোনানো হবে। যাতে দর্শকদের মন শান্ত হয়। সিরিজের নতুন এই এপিসোড গুলিতে কণ্ঠ দেবেন মাহেরশালা আলি, ইদ্রিশ আলবা, অস্কার আইজ্যাক, নিকোল কিডম্যান, লুসি লিউ এবং কিয়ানু রিভস। তাদের সঙ্গেই যুক্ত হলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং কেট উইন্সলেট। টুইট করে খবর জানিয়েছেন প্রিয়াঙ্কা নিজে।

‘দ্য হোয়াইট টাইগার’ ছাড়াও নেটফ্লিক্সের আরো একটি ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। সুপারহিরো অ্যাকশন কমেডির নাম উই ক্যান বি হিরোজ। এছাড়াও স্বামী নিক জোনাসের সঙ্গে যৌথভাবে একটি ওয়েডিং রিয়ালিটি শো নিয়েও কাজ করছেন প্রিয়াঙ্কা। যা তার সংগীত অনুষ্ঠানের অনুপ্রেরণায় তৈরি হবে। সদ্য হওয়া ভারচুয়াল এমি আনুষ্ঠানের জন্য নিজের এই ভিডিওটিও শেয়ার করেছেন অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ