1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

সন্ত্রাস-নৈরাজ্য-মৌলবাদকে মনেপ্রাণে ঘৃণা করি: পাটমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জুন, ২০১২
  • ১০৩ Time View

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, “আমি ফুল-ফল-গাছ খুব ভালবাসি। মনেপ্রাণে ঘৃণা করি সন্ত্রাস-নৈরাজ্য আর মৌলবাদকে। ঘৃণা করি ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও রাজনৈতিক সন্ত্রাসকেও।”

তিনি বেলন, “আমি সন্ত্রাসের মাধ্যমে নিজের প্রভাব বাড়ানোর চেষ্টাকে প্রতিহত করার সংকল্প করি, ব্যর্থ হলেও পিছুহটতে পারি কিন্তু সংকল্প পরিত্যাগ করিনা।”

শুক্রবার দুপুরে টাঙ্গাইল শিশু একাডেমী মিলনায়তনে ৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

লতিফ সিদ্দিকী বলেন, “স্বাধীন দেশে রক্তপাতকে আমি সমর্থন করিনা। কোনো মায়ের বুক খালি করে রাজনৈতিক-সামাজিক প্রতিষ্ঠাকে পদাঘাত করি।”

তিনি বলেন, “গ্রিন হাউজ ইফেক্টের কারণে বৈশ্বিক আবহাওয়া আমাদের প্রতিকূলে, পরিবেশ আজ বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। বসবাসযোগ্য সুন্দর পৃথিবী গড়তে হলে আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে। গাছই পারে স্বস্তির শ্বাস-প্রশ্বাস নেওয়ার সুযোগ দিতে।”

টাঙ্গাইলের জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তি।

স্বাগত বক্তব্য রাখেন- টাঙ্গাইল বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. জহিরুল্লাহ।

এর আগে মন্ত্রী শিশু একাডেমী চত্বরে ৫ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন।

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে কৃষি, বন, প্রাণিসম্পদ প্রযুক্তি ও ফলজ, বনজ বৃক্ষমেলায় বিভিন্ন নার্সারির ২৯টি স্টল মেলায় অংশ নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ