1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

বিক্ষোভকারীদের ভিসা বাতিল করতে পারে সৌদি : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ Time View

বিক্ষোভরত সৌদি প্রবাসীদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, তিন মাস ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। সরকার কাজ করছে। বিমান প্রস্তুত আছে। ল্যান্ডিং পারমিশন দিলে যাদের আগে ডেট আছে তাদের আগে নেয়া হবে। ধৈর্য ধরেন আপনারা। কারণ সৌদি বিশৃঙ্খলা পছন্দ করে না। আন্দোলনকারীদের ভিসা বাতিল করতে পারে। আগেও বাতিল করার ঘটনা ঘটেছে।

আজ বুধবার দুপুরে বিমানমন্ত্রী ও প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ের নিজ দপ্তরের সম্মেলন কক্ষে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্তের কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব যত ফ্লাইট চাইবে বেবিচক তত ফ্লাইট চালানোর অনুমতি দেবে। অপরদিকে সৌদ আরব বাংলাদেশ বিমানকে অনুমতি দিলে তারা নিয়মিত ফ্লাইট চালু করবে।

এ সময় বাংলাদেশি সৌদি প্রবাসীদের সেখানে না যেতে পারার ব্যাপারে সৃষ্ট সমস্যা সমাধানে দুই থেকে তিন দিন সময় চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি আরও বলেন, সৌদিতে শ্রমিক যাওয়া ৬-৭ বছর বন্ধ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার সেটা চালু করেছেন। তাই বাজে ধারণা যেন সৃষ্টি না হয়। প্রবাসীদের পক্ষ থেকে দরখাস্ত এসেছে। সেটি এক রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে। প্রবাসীরা তৃতীয় পক্ষ নেবেন না। সরাসরি আসবেন। যাদের যাওয়া অসুবিধা হয়েছে তাদের বিমান ভাড়ার বিষয়ে বিবেচনা করা হবে।

ড. এ কে আবদুল মোমেন বলেন, সৌদি সরকার ৫৪ হাজার রোহিঙ্গাদের নিয়েছিল। প্রথম বলেছিল ৪৬২ জন জেলে আছে নিয়ে যাও। আমরা যাচাই-বাছাই করবো। যদি বাংলাদেশের নাগরিক হয় নিয়ে আসবো। রোহিঙ্গাদের ব্যাপারে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে কমিটি নিয়োগ দেয়া হয়েছে। আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। রোহিঙ্গাদের না আনলে এ দেশ থেকে আর শ্রমিক না নেয়ার কথা বলেছে সৌদি আরব। তবে এটাকে আমরা হুমকি মনে করি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ