1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণ কাজ পরিদর্শন রেলপথ মন্ত্রী’র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১ Time View

দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নির্মাণাধীন নতুন রেললাইন নির্মাণ কাজ আজ পরিদর্শন করেছেন রেলপথমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।
মন্ত্রী কক্সবাজারের কাছে নির্মাণাধীন আইকনিক স্টেশন বিল্ডিংয়ের কাজ পরিদর্শন করেন। এছাড়া বনাঞ্চলের মধ্যে হাতি পারাপারের জন্য ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ কার্যক্রম দেখেন। এখানে তিনি ক্ষতিগ্রস্ত কয়েকজনের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন।

এ সময় মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, বাংলাদেশের ফাস্ট ট্রাক ভুক্ত এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের একটি হচ্ছে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ। প্রকল্পটি বাস্তবায়িত হলে পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াতের জন্য খুবই সহজ হবে এবং অধিক সংখ্যক দেশি-বিদেশি পর্যটক কক্সবাজারে আগমন করবে । রেল লাইনটি এ অঞ্চলের তথা বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী আরো বলেন, বর্তমানে রেলওয়ে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করছে। নতুন রেললাইন নির্মাণ-সহ নতুন ইঞ্জিন, কোচ ক্রয় করা, ডাবল লাইন নির্মাণ করা-সহ যাত্রীদের সেবা বৃদ্ধিকরণের জন্য বহুমুখী কার্যক্রম হাতে নেয়া হয়েছে। সরকার সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার চেষ্টা করছে।
প্রকল্পটি এডিবির অর্থায়নে নির্মিত হচ্ছে। ২০২২ সালের জুনে এটি চালু হবার সম্ভাবনা রয়েছে। আগস্ট পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি ৪২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ