1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার, মামলা ৬৪ জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী সৌদি-ইউএই-কাতারের ফোনে ইরানে হামলা স্থগিত : ট্রাম্প মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে থাকা বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসের সাক্ষাৎ চীনের নতুন আইনের প্রতিবাদে ভারতে তিব্বতি শরণার্থী আটক অনুমোদিত মূলধন দ্বিগুণ করলো ব্যাংক এশিয়া ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট এশিয়ার খাদ্য ব্যবস্থা, নদী ব্যবস্থাপনা ও পানি সংকট সমাধানে তাগিদ এডিবির নিয়ম ভেঙে ১ মাদ্রাসার ১৯ শিক্ষক-কর্মচারী তুললেন দেড় কোটি টাকা শাকিবের অনুরোধ রাখলেন ববিতা, তবে দিলেন শর্ত

বিমানবন্দর রেলস্টেশনসহ ৩টি স্টেশন খুলে দেওয়া হল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ Time View

করোনাভাইরাসের কারণে সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর ঢাকা বিমানবন্দর রেলস্টেশনসহ জয়দেবপুর ও নরসিংদী স্টেশন খুলে দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকেই এ তিন স্টেশনে সব আন্তঃনগর, কমিউটার, মেইল ট্রেনের যাত্রাবিরতি দিয়ে যথারীতি যাত্রী নেওয়া শুরু হয়েছে। এখন থেকে নিয়মিতভাবে এসব স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হবে। এসব স্টেশন থেকে যাত্রী উঠতে পারবে।
রেল কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বিমানবন্দর স্টেশনে বেলা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৭টি ট্রেন যাত্রাবিরতি দিয়েছে এবং যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে গেছে।
এতদিন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের মানোন্নয়ন ও একসেস কন্ট্রোল সিস্টেম এবং জয়দেবপুর ও নরসিংদী স্টেশনেরও একসেস কন্ট্রোল সিস্টেম নির্মাণ কাজ চলছিল। একসেস কন্ট্রোলের ফলে স্টেশনে কোনো যাত্রী আর টিকিট ছাড়া প্রবেশ কর‍তে পারবে না।
স্টেশন চালু হওয়ার ফলে ওই সব স্টেশনের সংশ্লিষ্ট ট্রেনের সমন্বয়করা কোটার টিকিট বিমানবন্দর-জয়দেবপুর-নরসিংদী স্টেশনের কোটা হতে বিক্রি করতে হবে।
এদিকে, কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকে নতুন করে বিভিন্ন রুটে ১৪ জোড়া বা ২৮টি যাত্রীবাহী ট্রেন চালু হয়েছে।
ট্রেনগুলো হলো- চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে কর্ণফুলী এক্সপ্রেস, আখাউড়া-ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-আখাউড়া রুটে তিতাস কমিউটার, ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে তুরাগ কমিউটার, ঢাকা-হাইটেকসিটি-ঢাকা রুটে কালিয়াকৈর কমিউটার, নারায়ণগঞ্জ-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে লোকাল ট্রেন।
জানা গেছে, কমিউটার-মেইল-লোকাল ট্রেনের বেশিরভাগ টিকিট কাউন্টারে দেওয়া হচ্ছে। তবে আন্তঃনগর ট্রেনের ২৫ শতাংশ টিকিট আগামী ১২ তারিখ থেকে স্টেশনের কাউন্টারগুলোতে দেওয়া হবে।
যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে কোচের ধারণ ক্ষমতার ৫০ শতাংশ টিকিট বিক্রি অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ