1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার, মামলা ৬৪ জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী সৌদি-ইউএই-কাতারের ফোনে ইরানে হামলা স্থগিত : ট্রাম্প মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে থাকা বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসের সাক্ষাৎ চীনের নতুন আইনের প্রতিবাদে ভারতে তিব্বতি শরণার্থী আটক অনুমোদিত মূলধন দ্বিগুণ করলো ব্যাংক এশিয়া ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট এশিয়ার খাদ্য ব্যবস্থা, নদী ব্যবস্থাপনা ও পানি সংকট সমাধানে তাগিদ এডিবির নিয়ম ভেঙে ১ মাদ্রাসার ১৯ শিক্ষক-কর্মচারী তুললেন দেড় কোটি টাকা শাকিবের অনুরোধ রাখলেন ববিতা, তবে দিলেন শর্ত

নোবেলের জন্য মনোনীত হলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তার মধ্যস্থতায় ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শান্তিচুক্তি হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে এ মনোনয়ন পেলেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) ডেইলি মেইল এবং ফক্স নিউজ এ তথ্য জানায়। নরওয়েজিয়ান সংসদের সদস্য ক্রিস্টিয়ান টাইব্রিং-জেড্ডে তাকে মনোনীত করেন। তিনি বিশ্বজুড়ে সংঘাত সমাধানে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেন।
ক্রিস্টিয়ান বলেন, ‘তার যোগ্যতা সম্পর্কে বলতে গেলে, আমি মনে করি দেশে দেশে শান্তি প্রতিষ্ঠায় তিনি যে চেষ্টা করেছেন, তা শান্তি পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত বেশিরভাগ মানুষের চেয়ে বেশি। ’
তিনি বলেন, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এমনকি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সেনা সদস্যের সংখ্যাও অনেকাংশ কমিয়েছেন ট্রাম্প।
মনোনয়নের চিঠিতে ক্রিস্টিয়ান লিখেছেন, আশা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোও সংযুক্ত আরব আমিরাতের পদক্ষেপ অনুসরণ করবে, এ চুক্তি ‘গেম চেঞ্জার’ হয়ে উঠতে পারে, যা মধ্যপ্রাচ্যকে সহযোগিতা ও সমৃদ্ধির অঞ্চলে রূপান্তর করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ