1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

বার্সেলোনা পৌঁছলেন মেসির বাবা, খুলতে পারে জট

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫ Time View

আর্জেন্টিনা থেকে ব্যক্তিগত বিমানে উঠে স্পেনে পোঁছেছেন হোর্হে মেসি। লিও মেসির দেশের মিডিয়ায় ছবিও ছাপা হয়েছে মেসির বাবার, বিমানে উঠতে যাচ্ছেন। এরপর স্থানীয় সময় সকাল পৌঁনে ৭ টায় এলপ্রাত বিমানবন্দরে নামেন হোর্হে।

প্রায় এক সপ্তাহ ধরে পাকিয়ে থাকা জট হয়তো খুলতে চলেছে। মেসির বাবা-কাম-এজেন্ট হোর্খে বুধবার দুপুরে সভায় বসবেন বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে। একদিনেই মীমাংসা হবে বলে অবশ্য মনে করছে না স্পেনের মিডিয়া। বরং আদালতের দিকেই গড়াতে পারে বলে মনে করছেন অনেকে।

বার্তোমেউ নিজে অবশ্য খুব ভালো জায়গায় নেই। তার প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হতে চলেছে। প্রেসিডেন্ট পদপ্রার্থী যারা তারা ইতোমধ্যেই বোর্ডে অনাস্থা প্রস্তাব এনেছেন বার্তোমেউয়ের বিরুদ্ধে।

স্পেনের এক মিডিয়ার হিসেব অনুযায়ী, যেভাবে বিরোধী পক্ষে ভোট পড়ছে, তাতে বার্তোমেউয়ের বিরুদ্ধে অনাস্থা আসতে পারে যে কোনও মুহূর্তে। মঙ্গলবার বার্সা বোর্ডের সভায় বর্তমান কর্তাদের কয়েকজন অবশ্য মেসিকে ছেড়ে দেয়ার পক্ষে ছিলেন।

বিষয়টি ক্রমশ জটিল হয়ে উঠছে। আর্জেন্টিনার প্রাক্তন তারকা হোর্খে বালদানো মঙ্গলবার দাবি করেছেন, ‘মেসি ইতিমধ্যে (মানসিকভাবে) বার্সেলোনা ছেড়ে গেছে। হয় ও ইউরোপে অন্য ক্লাবে যাবে, নয়তো নিজের দেশে। এই সত্যটা বার্সেলোনা যত তাড়াতাড়ি বুঝবে, তত তাড়াতাড়ি ওরা নিজেদের টিম তৈরি করতে পারবে।’

এর মধ্যেই স্টুটগার্ট ক্লাবের সমর্থকরা তাদের ক্লাবের জন্য ক্রাউড ফান্ডিং করছেন মেসির ৭০ কোটি ইউরো ট্রান্সফার মূল্য তোলার জন্য। তা প্রায় অসম্ভব জেনেও। মেসিকে অনেকে তুলনা করছেন মাইকেল জর্ডনের সঙ্গে। শিকাগো ছাড়ার বছরে তিনিও সেই টিমের হয়ে ট্রফি জেতেননি। তার ছ’বার এনবিএ জেতার সঙ্গে মেলানো হচ্ছে মেসির ছ’টি ব্যালন ডি’ওর। সূত্র: এই সময়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ