1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

বিদ্যুৎ খাতের স্বচ্ছতা নিশ্চিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার আরো বাড়ানো প্রয়োজন। একই সাথে আধুনিক প্রযুক্তি সেবার মান বৃদ্ধি করে গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করবে।

আজ মঙ্গলবার অনলাইনে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির উদ্যোগে যশোরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন প্রথম যশোর শহরে হলো। এতে বিদ্যুতের ব্যবহার গ্রাহকদের নিয়ন্ত্রণে থাকবে। যশোরে ভূগর্ভস্থ তার স্থাপন, স্মার্ট গ্রিড স্থাপন কার্যক্রমের প্রস্তাব দ্রুত মন্ত্রণালয়ে প্রেরণ ও বিদ্যমান সম্পদের যথাযথ ব্যবহারের পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মাঝে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

উল্লেখ্য যে, যশোরে গ্রাহক সংখ্যা ৯০,৪৩০ জন। প্রস্তাবিত প্রি-পেইড মিটার ৪৬,৫০৯টি স্থাপনের প্রাথমিক লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রি-পেইড মিটার ব্যবহার করলে বাজেট অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার করতে পারবে এবং গ্রাহকগণ নিট বিদ্যুৎ বিলের ওপর ১% হারে রিবেট সুবিধা প্রাপ্ত হবেন। নতুন সংযোগের ক্ষেত্রে নিরাপত্তা জামানত গ্রহণ করা হবে না। রিচার্জ প্রক্রিয়াও অত্যন্ত সহজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ