1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

নেইমারের সঙ্গে সম্পর্কছেদ করল নাইকি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৫০ Time View

চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন আবারও ভেঙে গেছে নেইমারের। প্রথমবারের মতো ফাইনালে উঠে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এরপর তাঁর পাশ থেকে সরে গেল বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি। ২০১১ সালে নাইকির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছিলেন নেইমার। জানা গেছে, নতুন চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছতে না পারার কারণেই দুই পক্ষ আলাদা হয়ে যাচ্ছে।

নেইমারের সঙ্গে নাইকির এই চুক্তি ২০২২ সাল পর্যন্ত ছিল। চুক্তির অঙ্ক ছিল ১০ কোটি ৫০ লাখ ডলারের। এই চুক্তির মেয়াদ বৃদ্ধির জন্য গত কয়েক মাস ধরেই নেইমারের সঙ্গে নাইকির প্রতিনিধিরা আলোচনা চালিয়ে যাচ্ছিল। নেইমারের তরফ থেকে টাকার অঙ্ক বাড়ানোর আহ্বান জানানো হলেও নাইকি তাতে সাড়া দেয়নি। এ ব্যাপারে নাইকির মুখপাত্র জস বেনেডেক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘নেইমার এখন থেকে আর নাইকির ক্রীড়া ব্যক্তিত্ব নন।’

নাইকি সরে যাওয়ার পর থেকে শোনা যাচ্ছে, আরেক বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘পুমা’র সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন নেইমার। এ ব্যাপারে নাকি আলোচনাও শুরু হয়েছে। তবে পুমা কর্তৃপক্ষ এ ব্যাপার এখনই মুখ খুলতে রাজি হয়নি। বার্সেলোনায় থাকতে বিশ্বজোড়া তারকাখ্যাতি পেয়েছিলেন নেইমার। সে কারণেই রেকর্ড ট্রান্সফার ফিতে তাঁকে দলে টেনেছিল পিএসজি। কিন্তু ফরাসি ক্লাবটিতে যাওয়ার পর নানা কারণেই নেইমার নিজের ব্র্যান্ডকে ক্ষতিগ্রস্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ