1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

অভিযানে তিতাসের ছয় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৪১ Time View

বাসাবাড়িতে অবৈধভাবে সংযোগ দেওয়া প্রায় ছয় হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল বুধবার মেট্রো ঢাকা বিপণন বিভাগ-৫ এর আওতাধীন ওয়েস্ট ধানমন্ডি এবং মেট্রো হাউজিং, বছিলা, মোহাম্মদপুর এলাকায় র‍্যাব ও পুলিশ সহযোগিতায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ অভিযান যৌথভাবে পরিচালনা করা হয়।

অভিযানের মধ্যে ওয়েস্ট ধানমন্ডি অংশে অবৈধ বিতরণ লাইনটির উত্সমুখ কর্তন করে ৪০০ ফুট লাইন অপসারণ করে প্রায় ১.৫ কি.মি. এলাকায় অবৈধ লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে এবং মেট্রো হাউজিং অংশে অবৈধ বিতরণ লাইনটির উত্সমুখ কর্তন করে ১০০ ফুট লাইন অপসারণ করে প্রায় ১.০ কিলোমিটার এলাকার অবৈধ লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ছয় হাজার অবৈধ বার্ণারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ বিষয়ে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মো. আল মামুন কালের কণ্ঠকে বলেন, আমরা এখন খুব জোরালো ভূমিকা নিয়েছি। সরকারের পক্ষ থেকে খুব চাপ আচ্ছে। আমরা অবৈধ সংযোগগুলোকে উচ্ছেদ করতে চাচ্ছি। আমাদের অভিযান চলবে এবং সারা রাজধানীতে আমাদের ছয়টি জোন থেকে ৬ জন করে ৩৬টি টিম করে দিয়েছি। ঢাকার বাহিরেও আলাদা টিম করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে আরো জোরালোভাবে আমাদের অভিযান চলবে। তবে যে এলাকায় অভিযান করা হবে সেখানে ২-৩ দিন আগেই মাইকিং করে সতর্ক করে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ