1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল পাসের সুপারিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৪০ Time View

জাতীয় সংসদে উত্থাপিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল-২০২০’ পাসের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির বৈঠকে বিলটি পরীক্ষা-নিরীক্ষা শেষে পাসের সুপারিশ করে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতির অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন কমিটির সদস্য মো. আব্দুল কুদ্দুস। বৈঠকে কমিটির সদস্য শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এ কে এম শাহাজাহান কামাল, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া ও এম এ মতিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, দেশে উচ্চ শিক্ষা সম্প্রসারণ ও উচ্চতর গবেষণাসহ উচ্চ শিক্ষার ক্ষেত্রে আনুসাঙ্গিক অন্যান্য সুবিধা নিশ্চিত করতে জাতির পিতা বঙ্গবন্ধুর নামে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে গত ২৯ জুন সংসদে বিল উত্থাপন করেন শিক্ষামন্ত্রী। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে এ বিশ্ববিদ্যালয়টি স্থাপনে প্রণীত খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়। বিলে কিশোরগঞ্জ সদর উপজেলার বউলাই ইউনিয়নে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা উল্লেখ করা হয়েছে।

সূত্র আরো জানায়, বৈঠকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কারিগরী শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২০ ও ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২০’ নামে আরো দু’টি বিল নিয়ে আলোচনা হয়। বিল দু’টিতে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও বিয়োজন সাপেক্ষে জাতীয় সংসদে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যবৃন্দ, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ