1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

সিরাজুল ইসলাম মেডিক্যালে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, জরিমানা ৩০ লাখ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৪০ Time View

রাজধানীর মালিবাগে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, সার্জিক্যাল সামগ্রীসহ নানা অনিয়ম পেয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে তাদের ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় এ অভিযান শুরু হয়। শেষ হয় বিকেলে।

অভিযান শেষে সারোয়ার আলম জানান, হাসপাতালের মাইক্রো বায়োলজিক্যাল ল্যাবে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া যায়। হাসপাতালের রোগীদের জন্য ব্যবহৃত নানা সার্জিক্যাল সামগ্রীর মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে বলে আমরা দেখেছি। ল্যাবের ভেতরের অবস্থাও করুণ।

তিনি বলেন, হাসপাতালের মাইক্রো বায়োলজিক্যাল ল্যাব ও করোনা ইউনিট একই ফ্লোরে অবস্থিত। একটা হাসপাতালের এক ফ্লোরে কখনোই এ দুই ইউনিট রাখতে পারে না। এসব অনিয়মের কারণে তাদের ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন। তারা হাসপাতালটিকে অনিয়মগুলো সংশোধনের কিছু পরামর্শ দিয়েছে। এগুলো ঠিক করতে তাদের সাত দিনের সময় দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ