1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

অনলাইন ক্লাসের জন্য পূর্বের নির্ধারিত ফি আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুল জারি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৩৯ Time View

বেসরকারি বিদ্যালয়ে করোনাভাইরাসের সংক্রমণের আগের সময়ে নির্ধারিত ফি করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের জন্য আদায় করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকাস্থ চিটাগাং গ্রামার স্কুল ও স্কলাস্টিকা কর্তৃপক্ষকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।
ব্যারিস্টার তানভীর কাদেরসহ দুইজনের করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়েছে।

রিট আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার অনীক আর হক, ব্যারিস্টার আসিফ বিন আনওয়ার ও রিট আবেদনকারী ব্যারিস্টার তানভির কাদের। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেসমিন সুলতানা শামসাদ ও সহকারি অ্যাটর্নি জেনারেল সামীউল আলম সরকার।

পরে ব্যারিস্টার অনীক আর হক বলেন, করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণের আগে বিদ্যালয়ে টিউশন ফি যা ছিল এখনও তাই নিচ্ছে। এখন অনলাইনে ক্লাস হচ্ছে। অথচ আগের মতোই ফি আদায় করা হচ্ছে। যা অযৌক্তিক। একারণে রিট আবেদন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ