1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ভুল ও অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: মীর হেলাল উদ্দিন ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাফলং পর্যন্ত রেলপথের উদ্যোগ, সচিবদের নিয়ে সরেজমিনে মন্ত্রী আরিফ ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে আসিফসহ গাইবেন যারা এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবেন না : স্বাস্থ্যমন্ত্রী গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের

জনগণের সঙ্গে দুর্ব্যবহার দুর্নীতির শামিল : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৪০ Time View

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের জনগণের সঙ্গে দুর্ব্যবহার দুর্নীতির শামিল।

আজ বৃহস্পতিবার মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত মেহেরপুর জেলার সরকারি আইন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে ‘ভার্চুয়াল কনফারেন্স’-এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মানুষ সরকারের কাছে দ্রুত ও কার্যকর সেবা প্রত্যাশা করে। কিন্তু অনেক সময় প্রত্যাশিত সেবা না পেয়ে সাধারণ জনগণকে অনিয়ম ও দুর্ব্যবহারের শিকার হতে হয়। কিন্তু মনে রাখতে হবে, দুর্ব্যবহারও দুর্নীতির শামিল। তাই জনগণকে হাসিমুখে যথাযথ সেবা প্রদান করতে হবে।

তিনি আরো বলেন, ব্যক্তিগত সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে দেশের সেবায়, মানুষের সেবায় কাজ করে যেতে হবে, যাতে দেশের সব স্তরের মানুষ যথাযথ আইনগত সহায়তা পায়। একটি কার্যকর ও সময়োপযোগী আইনি সহায়তার ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আইন কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজের সব ধরনের মানুষের জন্য আইনগত সহায়তা প্রদানের মানসিকতা ধারণ করতে হবে।

তিনি আইন কর্মকর্তাদের উদ্দেশে আরো বলেন, আপনাদের কর্মকাণ্ডেই সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে প্রতিটি মানুষকে যথাযথ আইনগত সেবা প্রদানের ব্যবস্থা করা। তাই সরকারের এই উদ্দেশ্য বাস্তবায়নে দ্রুততা ও দক্ষতার সঙ্গে আইন কর্মকর্তাদের কাজ করতে হবে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে দেশ সফলভাবে এগিয়ে চলেছে। বর্তমান সরকারের অন্যতম উদ্দেশ্য দেশে সুশাসন নিশ্চিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা। এ লক্ষ্য অর্জনে আইন কর্মকর্তাদের সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য্যসহ জেলার বিভিন্ন স্তরের আইন কর্মকর্তারা বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ