1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

যুগ্ম সচিব পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে বোকা বানাল প্রতারক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৪২ Time View

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয়ে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে নয় লক্ষাধিক টাকা হতিয়ে নিয়েছেন আবুল কালাম আজাদ (৫৫) নামে এক প্রতারক।

গতকাল বুধবার আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি জানায়, গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থেকে হাইকোটগামী রাস্তা থেকে মোটরসাইকেলযোগে পালানোর সময় আবুল কালাম আজাদকে সিআইডির ইকোনমিক শাখার একটি দল গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদের প্রকৃত বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানে বলে জানিয়েছে সিআইডি।

আবুল কালাম আজাদ নিজেকে ‘জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব’ পরিচয় দিয়ে, রাজউকের আওতাধীন ঝিলমিল প্রকল্পে প্লট পাইয়ে দেবার মিথ্যা আশ্বাস দিয়ে মামলার বাদী একটি বেসরকারি ব্যাংকের বাসাবো শাখার সাবেক ম্যানেজার নুর মোহাম্মদ হাওলাদারের কাছে থেকে বিভিন্ন দফায় সর্বমোট নয় লাখ ৮০ হাজার টাকা প্রতারণা করে গ্রহণ করা কথা স্বীকার করেছেন সিআইডির কাছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ