1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ভুল ও অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: মীর হেলাল উদ্দিন ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাফলং পর্যন্ত রেলপথের উদ্যোগ, সচিবদের নিয়ে সরেজমিনে মন্ত্রী আরিফ ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে আসিফসহ গাইবেন যারা এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবেন না : স্বাস্থ্যমন্ত্রী গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের

‘আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৪০ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে শোষণ-বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করা হয়েছিল, সে স্বপ্নকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি, সংবিধান পরিবর্তন করে তারা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়ে বহুদলীয় গণতন্ত্রের লেবাস দিয়েছিল। মানুষের সব অধিকার সেদিন কেড়ে নেওয়া হয়েছিল। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সম্পর্কিত সব কিছুকে সেদিন নিষিদ্ধ করা হয়েছিল। জয় বাংলা, বঙ্গবন্ধু ও ৭ই মার্চের ভাষণ সেদিন নিষিদ্ধ ছিল। আজকে মুক্তিযুদ্ধ নিয়ে তাদের মায়াকান্না সত্যিই হাস্যকর।

শিক্ষামন্ত্রী আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ, ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও অনাথদের মধ্যে মৌসুমি ফল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি হাজী আব্দুস সালাম বাবুর সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রবের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দসহ কৃষক লীগের নেতারা।

মন্ত্রী বলেন, সামরিক শাসক আইয়ুব খানের অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। জিয়াউর রহমান আবার সেই বাংলাদেশে সেনা শাসনের জগদ্দল পাথর চাপিয়ে দিয়েছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে বারবার ষড়যন্ত্র করা হয়েছিল, ষড়যন্ত্র এখনো চলছে। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে।

কৃষিক্ষেত্রে আওয়ামী লীগের সাফল্যের কথা বলতে গিয়ে তিনি বলেন, সাড়ে সাত কোটি মানুষের বাংলাদেশে যখন জমি ছিল বেশি তখন প্রয়োজনের মাত্র ৬০ শতাংশ খাদ্য আমরা উৎপাদন করতে পারতাম। কিন্তু আজ আমাদের জমি কমে গেছে, মানুষ হয়েছে দ্বিগুণ, তার পরও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজ নিজেদের খাদ্যচাহিদা মিটিয়ে উদ্বৃত্ত খাদ্যের দেশে পরিণত হয়েছি।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। করোনার এই মহামারির সময়েও আমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ নেই। অনলাইনের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৩ শতাংশ। তিনি বলেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা নিতে সরকার কারিগরি শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ