1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ভুল ও অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: মীর হেলাল উদ্দিন ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাফলং পর্যন্ত রেলপথের উদ্যোগ, সচিবদের নিয়ে সরেজমিনে মন্ত্রী আরিফ ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে আসিফসহ গাইবেন যারা এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবেন না : স্বাস্থ্যমন্ত্রী গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের

ডিএনসিসি মেয়রের জাতীয় শোক দিবস পালন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৪১ Time View

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছেন।

মেয়র সকাল সাড়ে সড়ে নয়টায় ধানমন্ডি ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তাঁর সাথে ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ এবং ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন বলে এক প্রেস রিলিজে জানানো হয়।

বেলা সড়ে ১০টায় কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মেয়র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যবৃন্দ ও অন্যান্য শহীদদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। বনানী কবরস্থানে তিনি শহীদদের রূহের মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন।

মেয়র আতিকুল ইসলাম বেলা ১১টায় গুলশানস্থ ডিএনসিসির প্রধান কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এ সময় আতিকুল ইসলাম বলেন, জাতির পিতা এ দেশকে স্বাধীন করেছেন। সারাটি জীবন যিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন, একটি স্বাধীন রাষ্ট্রের জন্য। নিজের পরিবার, নিজের ছেলে-মেয়ে, নিজের স্ত্রী কাউকে সময় দেননি। সেই জাতির পিতাকে আজকের এই দিনে নির্মমভাবে হত্যা করা হয়। তাই এই দিনে আসুন প্রতিজ্ঞা করি, বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে দেশকে ভালোবেসে ছিলেন, আমরা যেন সেই আদর্শ নিয়ে দেশকে ভালোবাসি। আমরাও প্রতিজ্ঞা করি, এ দেশকে ভালোবেসে আমরা যেন সুন্দর ঢাকা শহর গড়তে পারি।

এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, অন্যান্য কর্মকর্তা, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ