1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

করোনায় আরও ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯৯৫

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৪১ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৫১৩ জনের।
নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৯৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬৬ হাজার ৪৯৮ জনে।
আজ বুধবার (১২ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে একদিনে শনাক্তের হার ২০.৩০ শতাংশ, সুস্থতার হার ৫৭.৪৪ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত এক হাজার ১১৭ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৩ হাজার ৮৯ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৪ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৩২ শতাংশ।
করোনায় মোট মৃতের ৩ হাজার ৫১৩ জনের মধ্যে দুই হাজার ৭৮২ জন পুরুষ (৭৯ দশমিক ১৯ শতাংশ) এবং নারী ৭৩১ জন (২০ দশমিক ৮১ শতাংশ)।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মৃত ৪২ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন এবং ষাটোর্ধ্ব ২৪ জন রয়েছেন।
বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, মৃত ৪২ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রামে ৩, খুলনায় ৩, বরিশালে একজন, সিলেটে ৪, রংপুরে ২ এবং ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন।
করোনাভাইরাসে প্রথম মৃত্যুর পর গত ১০ জুন সংখ্যা হাজার ছাড়ায়, ওই দিন পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ১২ জন। মৃত্যুর সংখ্যা দুই হাজারের কোটা ছাড়ায় এর ২৫ দিন পর, ৫ জুলাই।
মৃত্যুর সংখ্যা আড়াই হাজার ছাড়ায় ১৭ জুলাই, ওই দিন দেশে মৃত্যু ছিল ২ হাজার ৫৪৭ জন। সেখান থেকে কাঁটায় কাঁটায় ৩ হাজারে পৌঁছায় ২৮ জুলাই। সেখান থেকে সাড়ে তিন হাজার ছাড়াতে সময় লাগল ১৫ দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ