1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

খরচ বাঁচাতে লিগ স্থগিত করল শ্রীলঙ্কান ক্রিকেট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৪২ Time View

করোনাভাইরাসে সবচেয়ে কম আক্রান্ত দেশগুলোর অন্যতম হলো এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। সরকারের কঠোর স্বাস্থ্যবিধি বাস্তবায়নের কারণে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ৮৭৫ জন। মৃত্যু মাত্র ১১। যে কারণে তারা আরো আগেই ক্রিকেটারদের অনুশীলন শুরু করে দিয়েছে। বিদেশ থেকে যেকোনো নাগরিক শ্রীলঙ্কায় গেলে তাদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হয়। কিন্তু এই নীতির কারণেই ঝামেলায় পড়ে পিছিয়ে গেল লঙ্কান প্রিমিয়ার লিগ ক্রিকেট।

আগস্টের শেষে শুরু হওয়ার কথা ছিল লঙ্কান প্রিমিয়ার লিগ। শ্রীলঙ্কার এই ঘরোয়া লিগে অনেক বিদেশি ক্রিকেটার খেলেন। এ ছাড়া ধারাভাষ্যকার এবং টিভি সম্প্রচারকারীরাও বিদেশ থেকেই আসতেন। তাঁদের প্রত্যেককেই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হতো। কারণ লঙ্কান সরকারের স্বাস্থ্যবিধি খুবই কঠোর। আর এই কোয়ারেন্টিনের সব খরচ বহন করতে হতো শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি)। এই বিপুল পরিমাণ খরচ এড়াতেই টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়া হয়েছে।

আগামী সেপ্টেম্বরের শেষদিকে আবার শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। যে কারণে আগস্টের জায়গায় আগামী নভেম্বরে লঙ্কান প্রিমিয়ার লিগ আয়োজনের ইচ্ছা শ্রীলঙ্কার। তাদের হাতে ২০ নভেম্বর তারিখ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ফাঁকা সময় আছে। কিন্তু বাংলাদেশ দলকেও তো ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এ ব্যাপারে এসএলসির সহসভাপতি রাভিন বিক্রমারত্ন বলেন, ‘যদি বাংলাদেশকে ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হয়, তাহলে সেই খরচটা তাদের বোর্ডকে বহন করতে হবে। এমন হলে তাদের জন্য কঠিন হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ