1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ্ছেন না মোজতবা খামেনি

জাতির পিতার সমাধিতে নতুন লেজিসলেটিভ সচিবের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৪৪ Time View

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের নবনিযুক্ত সচিব মো. মইনুল কবির।

আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। তিনি জাতির পিতার সমাধিসৌধে সংরক্ষিত পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন।

এ সময় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব মো. ওয়াদুদ হোসেন, হাফিজ আহমেদ চৌধুরী, ড. মোহাম্মদ মহিউদ্দীন, কাজী আরিফুজ্জামান, ড. মো. জাকেরুল আবেদীন, মো. রফিকুল হাসান, মোহাম্মদ জাকির হোসেনসহ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এর আগে গত ৫ আগস্ট সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

উল্লেখ্য, মো. মইনুল কবির গত ৩ আগস্ট লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবের দায়িত্ব পান। এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব নরেন দাস গত ২১ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় ওই বিভাগের সচিব পদটি শূন্য হয়।

মইনুল কবির নবম বিসিএসের মাধ্যমে ১৯৯১ সালের ২৬ জানুয়ারি জুডিশিয়াল ক্যাডারে যোগদান করেন। শুরুতে তিনি ময়মনসিংহ, ফরিদপুর ও চাঁদপুর জেলা জজ আদালতে সহকারী জজ/সিনিয়র সহকারী জজ পদে চাকরি করেন। এরপর ১৯৯৮ সালের ৫ জুলাই আইন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব (ড্রাফটিং) পদে যোগদান করেন এবং সর্বশেষ ২০১৯ সালের ২৮ মে তিনি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব (ড্রাফটিং) পদে পদোন্নতি পান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ