1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে পুলিসিচ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৫৯ Time View

ডান হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন চেলসির উইঙ্গার ক্রিস্টিয়ান পুলিসিচ। এ কারণে আগামী মৌসুমের শুরুতে চেলসির হয়ে মাঠ নামতে পারবেন না এই মার্কিন তারকা। গত শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে এফএ কাপের ফাইনালে ২-১ গোলে পরাজয়ের ম্যাচটিতে তিনি ইনজুরিতে পড়েন।

প্রিমিয়ার লিগের নতুন মৌসুম আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। চেলসি ম্যানেজার ফ্রাংক ল্যাম্পার্ড পুলিসিচের ইনজুরির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘ধারণা করা হচ্ছে, ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে ছয় সপ্তাহ সময় লাগবে। সে কারণে এটা অন্তত নিশ্চিত যে নতুন মৌসুমের শুরুতে তার আর খেলা হচ্ছে না। তবে আমরা ইনজুরির সঠিক চিকিৎসা করতে চাই।’

চেলসির হয়ে প্রথম মৌসুমে দারুন ছন্দে থাকা পুলিসিচ ১১টি গোল করেছেন ও ৮টিতে অ্যাসিস্ট করেছেন। বরুসিয়া ডর্টমুন্ড থেকে তিনি গত মৌসুমে চেলসিতে যোগ দিয়েছিলেন। ল্যাম্পার্ড মনে করেন প্রথম বছরেই সে তার ক্যারিয়ারের সেরা সময়টা কাটিয়েছে। প্রিমিয়ার লিগের প্রথম বছরেই এই ধরনের পারফরমেন্স খুব কমই দেখা যায়। এ কারণেই যত দ্রুত সম্ভব এই উইঙ্গারের সুস্থতা কামনা করেছেন ল্যাম্পার্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ