1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ্ছেন না মোজতবা খামেনি

বাঙালি জাতির জন্য নীরবে কাজ করে গেছেন বঙ্গমাতা : তাপস

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৪১ Time View

মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নীরবে-নিভৃতে বাঙালি জাতির জন্য কাজ করে গেছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, বঙ্গমাতা ছিলেন প্রচার বিমুখ। বঙ্গবন্ধুকে ছায়ার মতো আগলে রেখে স্বাধীনতা সংগ্রামের জন্য কাজ করে গেছেন। তার ইতিহাস সেভাবে প্রচার হয়নি।
আজ শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শেখ ফজলে নূর তাপস বলেন, বঙ্গমাতা বাঙালি জাতিকে পরিবারের মতো আগলে রাখতেন। বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন তিনি তখন স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়েছেন। তার অনুপ্রেরণা ও সহযোগিতা না থাকলে বঙ্গবন্ধুর পক্ষে একা স্বাধীনতা অর্জন সম্ভব হতো না।
তিনি বলেন, ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা জীবন দিলেন। তিনি ছিলেন অসীম সাহসী নারী। বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়েছেন। মহীয়সী এ নারীর ৯০তম জন্মদিনে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ