1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ

বঙ্গমাতার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৩৯ Time View

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী। দিনটি জাতীয়ভাবে উদযাপন করা হচ্ছে। এ লক্ষ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি গণভবন থেকে অনলাইন প্লাটফর্মে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন।
এদিকে বেগম মুজিবের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলো বিস্তারিত কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল- ৮ আগস্ট সকাল ১০টায় বনানী কবরস্থানে বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো বঙ্গমাতা শহীদ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিনে শ্রদ্ধা অর্পণ, কোরান খতম, মিলাদ ও দোয়া মাহফিল।
একই দিনে বাংলাদেশ যুব মহিলা লীগ ৩২নং ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করবে। ৯ আগস্ট ১৯ বঙ্গবন্ধু এভিনিউতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ।
১৯৩০ সালের এদিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নির্মমভাবে নিহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ