1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় আবার চলছে নৌযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৪০ Time View

উত্তাল পদ্মার ঢেউ আর প্রচণ্ড ঘূর্ণাবর্তে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটের ৪ নম্বর ভিআইপি ফেরিঘাট পদ্মার ভাঙনে বিলীন হওয়া এবং ২ নম্বর ফেরিঘাট হুমকির মুখে থাকায় আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে বন্ধ ছিল ফেরিসহ নৌযান চলাচল।

সকাল সোয়া ১০টার দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়। আর অন্যান্য ঘাট দিয়ে সীমিত আকারে শুরু হয়েছে ফেরি চলাচল।

বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে শিমুলিয়া ঘাটে ভাঙন দেখা দিলে ৪ নম্বর ভিআইপি ফেরিঘাটটি নদীতে বিলীন হয়ে যায়। নদীর ভাঙন এখন ২ নম্বর ফেরিঘাটের কাছে রয়েছে। এ ঘাটটি দিয়েও ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বাস্তবে এখন ১ নম্বর ফেরিঘাট চালু থাকলেও এটিও প্রায় অচল। ৫-৬ ঘণ্টা পরে এ ঘাট থেকে ১টি-২টি ফেরি ছেড়ে যাচ্ছিল। এরপর সকাল সোয়া ১০টার দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করে। বর্তমানে এ নৌরুটে পাঁচটি ফেরি চলছে। কিছুসময় বন্ধ থাকায় কাঁঠালবাড়ীতে ঢাকাগামী যাত্রীদের চাপ বেড়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল সোয়া ১০টার দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ