1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ঐশ্বরিয়া-আরাধ্যার করোনা নেগেটিভ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৬৯ Time View

দুই সপ্তাহ আগে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও কন্যা আরাধ্যার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। প্রথমে বাবা-ছেলে ভর্তি হন মুম্বাইয়ের ননবতী হাসপাতালে। কয়েক দিন পর একই হাসপাতালে ভর্তি হন ঐশ্বরিয়া ও আরাধ্যা। এবার ভক্তদের জন্য সুখবর এলো। ঐশ্বরিয়া ও তাঁর কন্যা আরাধ্যার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। দ্রুতই হাসপাতাল থেকে বাড়িতে ফিরবেন তাঁরা।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবল প্রতিবেদনে জানিয়েছে, মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে এ খবর জানিয়েছেন অভিষেক বচ্চন। ভক্ত ও অনুরাগীদের প্রার্থনার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অভিষেক। তবে তাঁর বাবা ও তিনি হাসপাতালে থাকবেন।

করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর ঐশ্বরিয়া ও আরাধ্যা কিছুদিন বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন। তবে পরে জ্বর ও গলাব্যথা দেখা দিলে দ্রুত ননবতী হাসপাতালে ভর্তি হন। এখন ঐশ্বরিয়ার ভক্তদের জন্য সুংবাদ, এই গর্জিয়াস ডিভা ও তাঁর মেয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাচ্ছেন। দ্রুত অমিতাভ ও অভিষেক বচ্চন সুস্থ হবেন, এ প্রত্যাশা অগণিত অনুরাগীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ