1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ

পপিকে শিল্পী সমিতির কারণ দর্শানো নোটিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৫৯ Time View

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

নোটিশে বলা হয়েছে, গণমাধ্যমে চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে অবমাননাকর বক্তব্য প্রদানের জন্য পপিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাছাড়া শিল্পীদেরকে দালাল বলার গুরুতর অভিযোগ এনে তাকে শিল্পী সমিতির প্যাডে নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে দেখা যায়, গত মার্চ মাসে এটি ইস্যু করা হয়েছে। তাতে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের স্বাক্ষর রয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো সেই নোটিশে সাধারণ সম্পাদকের ঘরে চলচ্চিত্র শিল্পী সমিতি থাকার কথা থাকলেও সেখানে চলচ্চিত্র পরিচালক সমিতি লেখা।

চিত্রনায়িকা পপি নোটিশের কপি পোস্ট করে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি জানান, সংগঠনকে নয়, একজন ব্যক্তিকে দালাল বলেছেন। এছাড়া তিনি প্রশ্ন রেখেছেন এটা কি জায়েদ খানের ব্যক্তিগত না সংগঠনের নোটিশ?

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির সকল সদস্যকে দালাল ও এই সংগঠন নির্বাচন, পিকনিক ছাড়া অন্যকিছু বোঝে না বলে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। এজন্য আমরা কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এই নোটিশ ইস্যু করা হয়। তিনি সমিতিকে অসম্মান করেছেন, তাই শিল্পী সমিতির গঠনতন্ত্র মোতাবেক তার কাছে ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে।’

পপি বলেন, ব্যক্তিগত আক্রোশে জায়েদ খান আমাকে এই নোটিশ পাঠিয়েছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান অবস্থায় এবং গেল দুবছরের সব হিসাব নিকাশ করেই আমি জায়েদ খানকে দালাল বলেছি। কিন্তু অন্য কোনো শিল্পী আমি তা বলেনি। ওই কথাটি ঘুরিয়ে সবার দিকে টার্ণ করে নিয়ে আমাকে সে আক্রমণ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ