1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ

সুশান্তের ‘দিল বেচারা’ দেখতে দর্শকদের ভিড়, ক্রাশ করে ‘হটস্টার’!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৪১ Time View

২৪ জুলাই, শুক্রবার মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’। আর শুক্রবার সন্ধে সাড়ে ৭টায় এই ছবিটি দেখতে বসেননি, এমন সিনেমাপ্রেমী দর্শক খুব কমই রয়েছেন। আর তাতেই নাকি ক্রাশ করে যায় ‘হটস্টার’।
হটস্টার ক্রাশ করে যাওয়ায় ছবিটি দেখতে বেশকিছু দর্শককে সমস্যায় পড়তে হয়েছে। খোদ পরিচালক হনসল মেহেতাও ‘হটস্টার ক্রাশ’-এর সমস্যায় ভুক্তভোগী। যেকথা নিজেই টুইট করে জানান হনসল মেহেতা।

তবে শুধু হনসল মেহেতাই নন, এই সমস্যার কথা টুইটারে জানান অনেকেই। এক ব্যক্তি লেখেন, ”আমার মনে হচ্ছে ডিজনি হটস্টার ওয়েবসাইট ক্রাশ করেছে বা অন্য কিছু সমস্যা হচ্ছে। এখন ভগবানই এই দুঃখ দূর করতে পারে। ছবির গানগুলিতে ওই হাসিটা দেখতেও কষ্ট লাগছে।” এভাবে আরও অনেকেই সমস্যার কথা জানিয়েছেন।

এদিকে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবিতে আইএমডিবি (ইন্টারন্যাশনাল মুভি ডাটাবেজ) রেটিংয়ে বেজায় খুশি তার অনুরাগীরা। ‘দিল বেচারা’ ছবিটিকে আইএমডিবি রেটিংয়ে ৯.৮\১০ দেওয়া হয়েছে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ