1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ

শুধু রাষ্ট্রীয় অনুষ্ঠানে পদমর্যাদাক্রম প্রয়োগ হবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৫৬ Time View

শুধু রাষ্ট্রীয় অনুষ্ঠানের ক্ষেত্রে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম) প্রয়োগ হবে। এজন্য ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (২০০৩ সালের ডিসেম্বর পর্যন্ত পরিমার্জিত)’-এ আনা হয়েছে পরিবর্তন।

সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, এটি অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমের নোটের ১ নম্বরটি পরিবর্তন করে সেখানে নতুন নোট প্রতিস্থাপন করা হয়েছে। আগে ১ নম্বর নোটে ছিল- এই পদমর্যাদাক্রম রাষ্ট্রীয় ও অনুষ্ঠানাদির, পাশাপাশি সরকারের অন্যান্য সব ক্ষেত্রেও প্রতিপালিত হবে।

সেখানে ‘এই রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম রাষ্ট্রীয় ও অনুষ্ঠানের ক্ষেত্রে প্রয়োগ হবে’ প্রতিস্থাপিত হবে। এ আদেশের কারণে এখন থেকে রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম অন্য কোনো ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না।

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স হলো একটি প্রটোকল তালিকা বা রাষ্ট্রের নির্বাহী, আইন ও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পদগুলোর ক্রমবিন্যাস। এতে ২৫টি ধাপ রয়েছে, ধাপগুলোতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবস্থান নির্ধারণ করে দেয়া আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ