1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

ঈদে ট্রেনের সংখ্যা বাড়ছে না : রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৫০ Time View

আসন্ন কোরবানির ঈদে মানুষদের বাড়ি না ফিরতে অনুরোধ জানিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আপনারা নিজ নিজ কর্মস্থল এলাকায় অবস্থান করে ঈদ উদযাপন করুন। কারণ এবারের ঈদে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে না। আজ শনিবার সকালে গাজীপুর-ঢাকা তৃতীয় ও চতুর্থ রেললাইন প্রকল্পের কাজ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন ট্রেন পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে ট্রেন চলাচল করে। তাই জয়দেবপুর থেকে ঢাকা যাতায়তের ক্ষেত্রে এই জংশনকে ডাবল লেনে এবং টঙ্গী থেকে ঢাকা পর্যন্ত চার লেনে উন্নীত করা হচ্ছে। ভবিষ্যতে গাজীপুরের জন্য আলাদা ট্রেনের ব্যবস্থা করা হবে। সে পরিকল্পনা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওযের মহাপরিচালক মো. শামসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. মিয়াজাহান, রেলের পূর্বাঞ্চলের জিএম সরদার শাহাদাত আলী, রেলমন্ত্রীর একান্ত সচিব মো. আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ