1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের ঢেউটিন ও চেক বিতরণ করলেন পলক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৮৩ Time View

নাটোরের সিংড়ায় ঢেউটিন এবং চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে চিকিৎসার জন্য অর্থ সহায়তার চেক ও অগ্নিকাণ্ডসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি।

আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে এই ঢেউ টিন এবং অর্থের চেক বিতরণ করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানূর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে দুইজনকে চিকিৎসা বাবদ ৫০ হাজার করে এক লাখ টাকা প্রদান করা হয় এবং ২৪ বান্ডিল ঢেউটিন ও ৭২ হাজার টাকা প্রদান করা হয়। মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন ধরনের ২৫ হাজার গাছের চারা বিতরণ করা হয় এ অনুষ্ঠানে। পরে “পল্লী উন্নয়নে সোনালী সোপান” শীর্ষক মুজিব বর্ষ উপলক্ষে বিআরডিবির ঋণ উৎসবে ঋণগ্রহীতাদের মাঝে অর্থ বিতরণ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ