1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

বোরকা পরে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল সাহেদ : র‌্যাব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৪২ Time View

সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদ একজন উচ্চমানের প্রতারক। তার সঙ্গে বিভিন্ন স্তরের মানুষের যোগাযোগ ছিল। আজ বুধবার (১৫ জুলাই) ভোরে বোরকা পরে ছদ্মবেশে সে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করে। তখনই তাকে র‌্যাবের বিশেষ দল গ্রেফতার করে বলে জানায় র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
তেজগাঁও পুরাতন বিমানবন্দরে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বুধবার সকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, সাতক্ষীরায় সাহেদের গ্রামের বাড়ি। দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে সীমান্ত এলাকাগুলোয় র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও নজরদারি ছিল। তারই ধারাবাহিকতায় আজ ভোর সাড়ে ৫টায় সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদ বোরকা পরে নৌকায় করে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল। খবর পেয়ে আমাদের গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম তার নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, সাহেদ অত্যন্ত উঁচুমানের একজন প্রতারক। ফলে তার সঙ্গে বিভিন্ন স্তরের মানুষের যোগাযোগ ছিল। সে সব ধরনের প্রতারণার কৌশল অবলম্বন করে বিভিন্ন ট্রান্সপোর্ট পরিবর্তন করে সাতক্ষীরায় চলে যায়। ভোররাতে সে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে। সাহেদ অত্যন্ত উঁচুমানের একজন প্রতারক। যার ফলে তার সঙ্গে বিভিন্ন স্তরের মানুষের যোগাযোগ ছিল। সে সব ধরনের প্রতারণার কৌশল অবলম্বন করে বিভিন্ন ট্রান্সপোর্ট পরিবর্তন করে সাতক্ষীরায় চলে যায়। ভোররাতে সে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে।
তার কাছ থেকে ম্যাগাজিন ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। তাকে র‍্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ৩টায় র‍্যাবের মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তার বিষয়ে তথ্য জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ