1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালের আগুন লেগে তিন নবজাতকের মৃত্যু ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

করোনায় আক্রান্ত অভিনেত্রী সুমলতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৬৮ Time View

ভারতের বিজেপি’র হেভিওয়েট নেত্রী, সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের পর আরও এক সাংসদ-অভিনেত্রী করোনাভাইরাসে আক্রান্ত হলেন। সোমবার কর্নাটকের সাংসদ অভিনেত্রী সুমলতা অম্বরীশের করোনা ধরা পড়েছে। সুমলতা এদিন নিজেই ঘোষণা করেন, তিনি কভিড-১৯ পজিটিভ। রিপোর্ট পজিটিভ জানার পরেই বাড়িতে কোয়ারানটিনে থেকে চিকিত্‍‌সা করাচ্ছেন।

কর্নাটকের মন্ড্যার সাংসদ এদিন বলেন, ‘গত শনিবারই (৪ জুলাই) আমার মৃদু উপসর্গ দেখা দেয়। সারাদিন ধরে মাথাব্যথা করছিল। সেইসঙ্গে গলায় খুসখুসানি ছিল। উপসর্গ ভালো না ঠেকায় কভিড টেস্ট করানোর সিদ্ধান্ত নিই। রবিবার টেস্ট করালে, সোমবার রিপোর্ট পজিটিভ আসে।’ চারপাশে করোনা সংক্রমণের মধ্যেও নিজের কেন্দ্রে চষে বেরিয়েছেন সুমলতা অম্বরীশ। তাঁর ধারণা, এই ঘোরাঘুরির কারণে তিনি ভাইরাস সংক্রামিত হয়েছেন।

অভিনেভীর কথায়, ‘ঈশ্বরের কৃপায় আমার ইমিউনিটি শক্তি যথেষ্ট ভালো। আমি আশাবাদী, আপনাদের আশীর্বাদে খুব দ্রুত সুস্থ হয়ে উঠব।’ গত কয়েক দিনে কার কার সান্নিধ্যে এসেছেন, সরকারি কর্তৃপক্ষকে তার বিশদ জানিয়েছেন বলেও উল্লেখ করেন অম্বরীশ।

তিনি ব্যক্তিগত ভাবেও আবেদন জানিয়েছেন, গত কয়েক দিনে তাঁর সঙ্গে যাদের দেখা হয়েছে, তাঁরা যেন সামান্য লক্ষণেও করোনা টেস্ট করিয়ে নেন। কর্নাটকের এই সাংসদ-অভিনেত্রীর কথায়, এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জিততে হলে, পরীক্ষা করোনাটা জরুরি। সূত্র-এইসময়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ