1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৩৮ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। ২০৪১ সালের উন্নত বাংলাদেশের জন্য প্রয়োজন মানবিক গুণসম্পন্ন দক্ষ মানব সম্পদ। আজকের এই প্রশিক্ষিত কর্মকর্তারাই উন্নত বাংলাদেশ গড়বে। নিজেদের মনোবল চাঙা রেখে উন্নত বিশ্বের একটি দেশের কর্মকর্তা হিসেবে নিজেদের প্রস্তুত করুন।

আজ শনিবার তার বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইন্সটিউট আয়োজিত ‘ডেসকোতে নবনিযুক্ত ৩২ জন সহকারী প্রকৌশলীর বুনিয়াদি প্রশিক্ষণ’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ বিদ্যুৎ ক্ষেত্রে যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে সেখানে আরো দক্ষ জনশক্তি প্রয়োজন। এ কারণেই বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের মতো একটি প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইন্সটিউটকে আমরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের বিতরণ, সঞ্চালন ও উৎপাদন কম্পানিগুলো অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে। প্রকৌশলীদেরও সক্ষমতা বাড়াতে হবে।

দক্ষতা অর্জরে পাশাপাশি গ্রাহক সন্তুষ্টির উপরও জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, একজন গ্রাহক যেন সেবা পেতে এসে কোনো অবস্থাতেই হয়রানির শিকার না হন এদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

বুনিয়াদী প্রশিক্ষণ গত ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ শুরু হয়েছিল যা এপ্রিলের ২৩ তারিখ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কভিড-১৯ এর কারণে চলমান কোর্সটি মাঝপথে বন্ধ হলে পরবর্তীতে ৪ জুন হতে ভার্চুয়াল মাধ্যমে পুনরায় আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণে ডেসকোর নবনিযুক্ত ৩২ জন সহকারী প্রকৌশলী অংশ গ্রহণ করেছেন। ১১টি মডিউলে মোট ৬০ কর্মদিবসে প্রশিক্ষণটি সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণে দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তা, বিভিন্ন সংস্থা কম্পনির অভিজ্ঞ কর্মকর্তা ও কর্পোরেট প্রশিক্ষকগণ প্রশিক্ষণ প্রদান করেছেন। ভ্যার্চুয়াল প্লাটফরমে প্রশিক্ষণ চালু হওয়ায় দেশের বাইরে থেকে খ্যাতনামা অধ্যাপক, অর্থনীতিবিদ, বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞগণ বক্তব্য প্রদান করে প্রশিক্ষণকে সমৃদ্ধ করেছেন।

বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইন্সটিউটের রেক্টর মোঃ মাহবুব-উল-আলমের সভাপতিত্বে ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যের মাঝে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও বিদ্যুৎ সচিব ডঃ সুলতান আহমেদ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ