1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশব্যাপী ডেটাবেজ তৈরির প্রস্তাব ডা. জুবাইদার নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নারীর কর্মসংস্থান ও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার: প্রতিম স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না : মির্জা ফখরুল প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আমিরাতের ভিসা-ভুক্তভোগীদের জন্য হটলাইন চালু হচ্ছে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী যতই অবরোধ হোক অটোপাসের সুযোগ নেই : হুইপ দুলু

৮ দিনের মাথায় মেহেরপুরের ডিসি বদল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৪০ Time View

এক সপ্তাহের মাথায় দেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুরের ডিসি বদলের সিদ্ধান্ত নিলো সরকার।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মেহেরপুরের নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে মুনসুর আলম খানকে। তিনি কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের একান্ত সচিব (পিএস) হিসেবে কর্মরত অস্থায় ডিসি পদায়ন পেলেন।

এর আগে গত ২৫ জুন দেশের নয়টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। এর মধ্যে মেহেরপুরের ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শহিদুল ইসলাম চৌধুরীকে। আর মেহেরপুরের ডিসি আতাউল গনিকে টাঙ্গাইলের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। টাঙ্গাইলের ডিসি শহীদুল ইসলামকে ঢাকার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। শহিদুল ইসলাম মেহেরেপুরের ডিসি হিসেবে যোগ দেওয়ার আগেই তার জায়গায় মুনসুর আলম খানকে নিয়োগ দেওয়া হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে নিয়োগ দেওয়া নতুন ডিসিদের মধ্যে দুই-তিনজনের বিষয়ে বিভিন্ন অভিযোগ আসছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, ছাত্রজীবনে কারা কোন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন সেসব বিষয়। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই ডিসি বদল হয়েছে বলে জানা গেছে। আরো কোন বদল হবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ