1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৪৪ Time View

করোনাভাইরাসে আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনা জয় করে বাসায় ফিরেছেন। কোনরকম জটিলতা না থাকায় আজ শনিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো হাসপাতাল) থেকে তিনি বাসায় যান। তবে ডাক্তারের পরামর্শ অনুসারে তাঁকে আরো ১৫ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। আজ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী তুহিন কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেন।

তুহিন জানান, চিকিৎসকরা প্রতিনিয়ত স্যারকে চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে আরো কয়েকবার করোনা টেস্ট করেছেন। প্রতিবারই রেজাল্ট নেগেটিভ এসেছে। এছাড়া বর্তমানে স্যারের শরীরে কোনো সমস্যা নেই। তাই আজ দুপুরে ডাক্তাররা তাকে হাসপাতাল থেকে ছাড় দিয়েছেন।

করোনায় আক্রান্ত হয়ে শারীরিকভাবে খুব বেশি অসুস্থ না হলেও গত ১৭ জুন সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালে থাকাকালীন যাঁরা খোঁজখবর নিয়েছেন বাণিজ্যমন্ত্রী তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চান মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ