1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

জুলাই থেকে পুরোপুরি অনলাইন ক্লাসে যাচ্ছে ঢাবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৪১ Time View

করোনাভাইরাস পরিস্থিতির ক্রমাবনতির কথা চিন্তা করে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে পুরোপুরি অনলাইন ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ, ইনস্টিটিউটের প্রধানদের নিয়ে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ। তবে কয়েকটি বিভাগ বিভিন্নভাবে নিজেদের উদ্যোগে এ কার্যক্রম শুরু করে। এক্ষেত্রে আর্থিক অসচ্ছলতার কারণে শিক্ষার্থীদের ইন্টারনেট সংযোগ ও প্রযুক্তিগত সমস্যা থাকলে কর্তৃপক্ষ তাদের সহায়তা করবেন বলে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে ইতোপূর্বে ডিন’স কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও অনেক বিভাগ বা ইনস্টিটিউট অনলাইনে ক্লাস নেওয়াসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত রেখেছে। যে সব বিভাগ বা ইনস্টিটিউট বিভিন্ন কারণে এখনো অনলাইন ক্লাস চালু করত পারেনি, সে সব বিভাগ বা ইনস্টিটিউটকে সীমিত সামর্থ্য দিয়েই জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয়ভাবে নীতিমালা প্রণয়ন, তথ্য-প্রযুক্তি অবকাঠামো নির্মাণ ও আর্থিক সংশ্লেষসহ আনুষঙ্গিক বিষয়ে প্রতিবেদন তৈরি করতে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামালকে প্রধান করে একটি কমিটিও গঠন করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থী যাতে শিক্ষা কার্যক্রমের বাইরে না থাকে, সেজন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেয়ার কথাও বলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ইউজিসির সঙ্গে অনলাইনে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এক সভায় এই সংকটকালে শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট প্যাকেজ সুবিধা দেওয়ার শর্তে অনলাইনে ক্লাস নিতে রাজি হয় দেশের সরকারি সব বিশ্ববিদ্যালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ