1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত তথ্য সচিব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৩৯ Time View

তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারের করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ ফল এসেছে। তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন বলে তার দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।
আজ বুধবার (২৪ জুন) মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, তথ্যসচিব গত ২১ জুন পরীক্ষা করান। মঙ্গলবার রিপোর্ট পাওয়া যায়, এতে পজিটিভ রেজাল্ট আসে।
ওই কর্মকর্তা বলেন, তিনি বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
তথ্যসচিবের একান্ত সচিব (পিএস) মো. এনামুল আহসান বলেন, ম্যাডামের করোনার ফল পজিটিভ এলেও কোনো লক্ষণ নেই। তিনি ভার্চ্যুয়ালি অফিস করছেন।
কামরুন নাহারের স্বামী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের করোনা টেস্ট করা হলে ফল নেগেটিভ বলে জানান তার দপ্তরের এক কর্মকর্তা।
এর আগে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর ও তার স্ত্রী পারভীন আক্তার করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ