1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

আদালত খুলে দিতে প্রধান বিচারপতির কাছে আবেদন

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩৭ Time View

করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনেই সারা দেশে নিয়মিত আদালত খুলে দেওয়ার জন্য দাবি জানিয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক সাধারণ আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ড. মমতাজ উদ্দিন আহম্মদ মেহেদী আজ রবিবার এ আবেদন করেন। ই-মেইলে মাধ্যমে এবং সরাসরি এ আবেদন করা হয়েছে বলে জানান ওই আইনজীবী নেতা।

আবেদনে বলা হয়, গত ১৩ মার্চ থেকে সুপ্রিম কোর্ট এবং ২৬ মার্চ থেকে দেশের সকল আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। গত তিনমাস নিয়মিত কোর্ট করতে না পারায় অধিকাংশ আইনজীবী চরম অর্থ সংকটে পড়েছেন এবং বিচারপ্রার্থী জনগণের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে। ইতিমধ্যে সরকার ভার্চুয়াল বিচার ব্যবস্থা চালু করেছে। বাংলাদেশের শতকরা ৯৫ ভাগ আইনজীবীর প্রশিক্ষণ না থাকায় ও ইন্টারনেট সুবিধার অভাবে ভার্চুয়াল কোর্টে মামলা করতে পারছেন না।

আবেদনে বলা হয়, বর্তমানে করোনা পরিস্থিতির কারণে নিয়মিত কোর্ট না থাকায় সাজাপ্রাপ্ত আসামি যাদের আপিল দায়রা জজ আদালতে এবং হাইকোর্ট বিভাগে বিচারাধীন আছে, তারা আইনের সুযোগ থেকে বঞ্চিত। হাজার হাজার আসামি পলাতক আছে, তারা আইনের আশ্রয় লাভের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়ে ফেরারি জীবন-যাপন করছেন। এ ছাড়া হস্তান্তরযোগ্য দলিল আইন ব্যতিত অন্য কোনো আইনে নতুন কোনো মামলা দাখিল করা যাচ্ছে না। এ অবস্থায় আইনজীবীদের মধ্যে মারাত্মক অসন্তোষ সৃষ্টি হয়েছে।

আবেদনে বলা হয়, জীবন তো আর থেমে থাকতে পারে না। জীবিকা ছাড়া জীবন অচল। তাই স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল আদালত খুলে দিতে অনুরোধ জানাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ