1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

মালিঙ্গাকে ছাড়া অনুশীলন শুরু করছে শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৮৮ Time View

টি-টোয়েন্টি দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গাকে ছাড়াই দ্বিতীয় দফায় আবাসিক অনুশীলন ক্যাম্প শুরু করতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগামী ২২ জুন থেকে ক্যান্ডির পাল্লেকেল্লেতে শুরু হবে ২৪ ক্রিকেটারের আবাসিক অনুশীলন ক্যাম্প। এ ব্যাপারে শ্রীলঙ্কার প্রধান কোচ মিকি আর্থার বলেন, ‘করোনাভাইরাসের পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসার পর যাতে জাতীয় দল সেরা প্রস্তুতি নিয়ে তৈরি থাকতে পারে, সে জন্যই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।’

আবাসিক অনুশীলন ক্যাম্পে মালিঙ্গার না থাকার ব্যাপারে কিছুই জানায়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বা কোচ আর্থার। ২৪ সদস্যের ক্রিকেট দলের খেলোয়াড়দের সাথে আরও থাকবে ৬ সদস্যের কোচিং স্টাফ এবং অন্যান্য সাপোর্ট স্টাফরা। এর আগে, চলতি মাসের শুরুতে কলম্বোয় প্রথম একটি ক্যাম্পের আয়োজন করেছিল শ্রীলঙ্কা। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি ও সরকারী দিক-নির্দেশনা মেনেই আয়োজন করা হয় ক্যাম্পটি। প্রথম ক্যাম্পের সকল নিয়মকে অনুসরণ করে পাল্লেকেল্লেতে হবে দ্বিতীয় ক্যাম্পটি।

এ মাসের শেষের দিকে ভারতের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিলো শ্রীলঙ্কার। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শ্রীলঙ্কা সফরে না যাবার সিদ্বান্ত নিয়েছে। আগামী মাসে শ্রীলঙ্কা সফরের কথা বাংলাদেশ দলের। কিন্তু বাংলাদেশ সফরও অনিশ্চিয়তার দোলাচলে দুলছে। সম্ভাবনা নেই বললেই চলে।

দ্বিতীয় দফায় আবাসিক অনুশীলন ক্যাম্পের শ্রীলঙ্কা স্কোয়াড :
দিমুথ করুনারত্নে, দিনেশ চান্ডিমাল, লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথুজ, থিসারা পেরেরা, দানুষ্কা গুনাতিলকা, কুশল পেরেরা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমাল, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, দাসুন শানাকা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, নুয়ান প্রদীপ, ইসুরু উদানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লক্ষ্মণ সান্দাকান, লাসিথ এম্বুলদেনিয়ে, ওসাদা ফার্নান্দো, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস ও ভানুকা রাজাপাকসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ